বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৬:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা

ঢাকা প্রেস নিউজ
 

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকদের দ্বারা। এই ঘটনার পর ভারতীয় প্রশাসন নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়, যার ফলে পরিস্থিতি আরও অবনতির দিকে চলে যায়।
 

এমন অবস্থায়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীন এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, "নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলায় সব প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।"