বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বাংলাদেশের বক্তব্যে বিদেশি বন্ধুদের আশ্বাস: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের বক্তব্যে বিদেশি বন্ধুদের আশ্বাস: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার সর্বদা বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিশৃঙ্খল ঘটনার পেছনের দোষীদের শাস্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করায় বিদেশি বন্ধুরাও আশ্বস্ত হয়েছেন।


সোমবার (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি সংস্থা ও কূটনীতিকদের উদ্দেশ্যে ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, জাপান, চীন, কানাডা, সৌদি আরব, ইরান, সিঙ্গাপুর, পাকিস্তানসহ একাধিক দেশের প্রতিনিধিরা। এছাড়াও আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিরাও ব্রিফিংয়ে অংশ নেন।


তৌহিদ হোসেন জানান, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের কারণে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, “বিভিন্ন গ্লোবাল ক্যাম্পেইনের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা মেনে নিচ্ছি যে তাদের শক্তি আমাদের চেয়ে বেশি। তবে আমরা প্রতিটি বিষয় পরিষ্কার করার জন্য কাজ করছি।”


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “বর্তমান সরকার সাম্প্রদায়িক অপতৎপরতা বরদাশত করবে না। আমাদের লক্ষ্য হিন্দু-মুসলিম ভেদাভেদ দূর করা। কোথাও বিশৃঙ্খলা দেখা দিলে তা দমনে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
 

এই বার্তার মাধ্যমে সরকার দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে বিদেশি বন্ধুদের সহমর্মিতা ও সমর্থন পাওয়ার আশা করছে।