বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৫:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

আইনজীবী হত্যাকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আইনজীবী হত্যাকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
 

চট্টগ্রামে ইসকনের নেতাকর্মীদের হামলায় আইনজীবী আলিফ নিহত হওয়ার পর তার হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
 

বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে আইনজীবী হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি জানান।
 

হাসনাত আবদুল্লাহ বলেন, "আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) একটি সন্ত্রাসী গোষ্ঠী, তাই এটিকে নিষিদ্ধ করতে হবে।"
 

তিনি আরও বলেন, "ইসকন কীভাবে স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে, তা আমরা ভুলে যাইনি। ধর্মের নামে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এর কোনো স্থান হবে না।"
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, "বাংলাদেশে সব ধর্মের সহাবস্থান বজায় থাকবে। সবার অধিকার রক্ষায় আমরা কাজ করব এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
 

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "বিদেশে বসে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলাদেশের জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে। আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশে হবে না।"
 

সমাবেশে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ, কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদসহ অন্যান্য নেতারা। তারা সবাই ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।