বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৭:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

হাইকমিশনে হামলা: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা ও প্রতিবাদ

হাইকমিশনে হামলা: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা ও প্রতিবাদ

ঢাকা প্রেস নিউজ

 

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
 

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা একটি অনাকাঙ্ক্ষিত, দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা। বিশ্বের প্রতিটি দেশের নাগরিকের পবিত্র দায়িত্ব হলো জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা।
 

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় পতাকার অবমাননা একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার সামিল। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা যেকোনো নাগরিকের জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থে অপরিহার্য।