বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৪:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের দায়ে ৩ দোকানিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের দায়ে ৩ দোকানিকে জরিমানা

ঢাকা প্রেস
মোঃ সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পৌর এলাকায় মেয়াদোত্তীর্ণ কৃষিজ পণ্য কীটনাশক মালামাল বাজারজাত করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ। 

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলা শহরের পুরাতন বাজারে এ অভিযান চালানো হয়।

 

এসময় পৌর বাজারে জয়শ্রী সার বিতান, সাহা ট্রেডার্স এবং কলেজ মোড়ের রইস সিড ফার্মে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।