বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ভূরুঙ্গামারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: সাংবাদিকদের হেনস্তা

ভূরুঙ্গামারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: সাংবাদিকদের হেনস্তা

ঢাকা প্রেস,বিশেষ প্রতিনিধি (কুড়িগ্রাম):-

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে।
 

ভূরুঙ্গামারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: সাংবাদিকদের হেনস্তা


হেনস্তার শিকার সাংবাদিকরা হলেন:

 

(১) এফ কে আশিক (দৈনিক নতুন সময়),(২) খালেদ হাসান (দৈনিক ঘোষণার),(৩) মেছবাহুল আলম (একুশে সংবাদ ডটকম),(৪) রবিউল ইসলাম লিটন (আলোকিত বাংলাদেশ),(৫) আব্দুর রাজ্জাক কাজল (দৈনিক তালাশ টাইমস)।

 

জানা গেছে, স্থানীয় বিএনপির (শাহিন শিকদার ও রানা গ্রুপ)দুটি গ্রুপের মধ্যে নেতৃত্বের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

 

হেনস্তার শিকার সাংবাদিকরা জানান, সংঘর্ষের খবর কাভার করতে গেলে তাদের উপর চড়াও  বিএনপির কিছু কর্মী। তাদের ক্যামেরা ও সরঞ্জাম নষ্ট করার চেষ্টা করা হয়। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

এদিকে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো।