মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৪১:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

রাজধানীর ধানমন্ডি লেক থেকে ফার্মাসিস্টের লাশ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে ফার্মাসিস্টের লাশ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে এ বি ইমতিয়াজ আহমেদ খিলজি (৫৭) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের  সদস্যরা। তবে পুলিশ বলছে, গতকাল রোববার ভোরে বাসা থেকে বেরিয়ে নিখোঁজের পর আজ সোমবার তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

 আজ দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, সকালের দিকে ধানমন্ডি ৪ নম্বর রোডের পাশের লেক থেকে ওই ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


ধানমন্ডি থানার পরিদর্শক মো. রাসেল জানান, নিহত ইমতিয়াজ আহমেদ ধানমন্ডি ৩ নম্বর রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। পেশায় তিনি ফার্মাসিস্ট ছিলেন। তিনি আরও জানান, তাঁর পারিবারিক ঝামেলা চলছিল। গতকাল ধানমন্ডির বাসার থেকে হাঁটতে বেরিয়ে তিনি নিখোঁজ হন।

কীভাবে ইমতিয়াজ আহমেদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।