মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩০:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

বিএনপির হামলায় লক্ষ্মীপুরে ছাত্রলীগের কর্মীসহ আহত ৭

বিএনপির হামলায় লক্ষ্মীপুরে ছাত্রলীগের কর্মীসহ আহত ৭

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ কর্মীসহ ৭ জন আহত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের রামদয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা যুবদলের আহবায়ক জমির উদ্দিন মাষ্টারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগ।

খবর পেয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে হামলার ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আহতরা হলেন ছাত্রলীগ কর্মী মো. শাকিল, তার বাবা আব্দুর রব, ভাই মো. উজ্জল, মো. ইয়াসিন, মো. হাসান ও বোন বিবি রাবেয়াসহ ৭ জন। শাকিল ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী।


পুলিশ জানায়, নোয়াখালীতে প্রগ্রাম শেষে বিএনপি নেতাকর্মীরা রামদয়াল বাজার এলাকায় আসে। এরপর বিএনপির লোকজনের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ কর্মীসহ ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন বলেন, আমি ঘটনার সময় একটি সামাজিক অনুষ্ঠানে ছিলাম। শুনেছি ছাত্রলীগ কর্মী শাকিল ও স্থানীয় আব্দুল হাদী কলেজ ছাত্রদল কর্মী জিহাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে যুবদল নেতা জমিরের নেতৃত্বে তার দলীয় নেতাকর্মীরা ছাত্রলীগ কর্মী শাকিলের বাড়িতে ঢুকে হামলা চালায়। 

এসময় হামলাকারীরা একটি টং দোকানঘরে আগুন লাগিয়ে দেয়। এ ব্যাপারে উপজেলা যুবদলের আহবায়ক জমির উদ্দিন মাষ্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।