বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৬:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

৮৬ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার 

৮৬ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার 

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ-


 

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)'র অভিযানে ৮৬ কেজি গাঁজাসহ দু'জন আটক হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পার কালিনগর মিরের চরা এলাকায় অভিযান চালিয়ে তিনটি বস্তার ভিতর থেকে ৮৬ কেজি গাঁজা জব্দ করে (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিকদল। এসময় দু'জনকে হাতেনাতে আটক করলেও জড়িত আরও দু'জন পালিয়ে যায় বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 
 

আটক হওয়া দু'জন হলো, একই এলাকার আব্দুর রউফের ছেলে, মোঃ লালন (৪২) ও বকুলের স্ত্রী, মৃত- তাসলিমের মেয়ে, মোসাঃ সাহানাজ ওরফে টিয়া (৩৫)।
 

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)'র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন "ক" সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। উপপরিচালক জনাব মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের আমার নেতৃত্বে একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এইসব জব্দ করতে সক্ষম হই। 
 

ইলিয়াস হোসেন তালুকদার আরও জানান জব্দকৃত আলামত সম্পর্কে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে, জিজ্ঞাসাবাদে তারা পরস্পর-পরস্পরের যোগ সাজসে একত্রে গাঁজার ব্যবসার কথা স্বীকার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।