মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩০:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

গুলশান শপিং সেন্টার সিলগালা করায় ৩ ঘণ্টা ব্যবসায়ীদের সড়ক অবরোধ

গুলশান শপিং সেন্টার সিলগালা করায় ৩ ঘণ্টা ব্যবসায়ীদের সড়ক অবরোধ

রাজধানীর গুলশান-১ এলাকায় গুলশান শপিং সেন্টার সিলগালা করে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। দুপুর সাড়ে ১২ টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত প্রায়  তিন ঘণ্টা তাঁরা বিক্ষোভ করেন। 

আজ  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ হওয়ায় মার্কেটটি সিলগালা করেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা সড়কে অবরোধ শুরু করেন।  এতে ওই  সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান দুপুরে বলেন,  মার্কেটটির ব্যবসায়ী-কর্মচারীরা গুলশান–১–এর গোলচত্বরের রাস্তায় নেমে পড়েন।  গুলশান গোলচত্বর এলাকার চারদিকে সড়ক চলাচল বন্ধ হয়ে যায়। 

সাড়ে তিনটার পরে ব্যবসায়ী ও কর্মচারীদের সরিয়ে দেয় পুলিশ।  গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেছেন, সাড়ে তিনটার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।