মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩০:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

এইচএসসির অনলাইনে ফরম পূরণের সময় বাড়ল ২ দিন

এইচএসসির অনলাইনে ফরম পূরণের সময় বাড়ল ২ দিন

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণে দুই দিন সময় বাড়িয়ে ১৮ জুলাই পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ জুলাই পর্যন্ত এ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। আজ রবিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ১৮ জুলাই পর্যন্ত বর্ধিত করা হলো।


সোনালী সেবার মাধ্যমে ফি পরিশাধের সময় ১৯ জুলাই পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ২০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হলো। সোনারী সেবার মাধ্যমে ফি পরিশোধের সময় ২৬ জুলাই পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।

এর আগে ১৫ জুলাই প্রকাশিত বোর্ড বিজ্ঞপ্তিতে সোনারী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ছিল ১৭ জুলাই। বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ছিল ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত । সোনালী সেবার মাধ্যমে ফি জমাদানের সর্বশেষ তারিখ ছিল ২৪ জুলাই পর্যন্ত।