বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৬:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছে। এছাড়া নওগাঁ শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় এবং সকাল সাড়ে ৯টায় শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
 

নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্রাম এলাকার সামছুল আলমের ছেলে ট্রাক চালক সুমন মিয়া (৪০)। হেলপারের পরিচয় এখনো পাওয়া যায়নি।
 

পল্লী বিদ্যুৎ সমিতির সামনে নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি নওগাঁ সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।
 

নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, রাতে খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক এবং হেলপার নিহত হন। নিহতদের মধ্যে চালকের পরিচয় শনাক্ত করা হলেও হেলপারের পরিচয় এখনও পাওয়া যায়নি এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
 

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আবুল কাশেম বালুডাংগা বাসস্ট্যান্ডের দিকে হাঁটছিলেন। এ সময় নওগাঁ শহর অভিমুখী দ্রুতগতির একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দেয়, যাৎ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যায় এবং তাকে আটক করা সম্ভব হয়নি।