বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

রাজধানীতে আজ মেঘলা আকাশ এবং সামান্য বৃষ্টি

রাজধানীতে আজ মেঘলা আকাশ এবং সামান্য বৃষ্টি

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার আজ। আর আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। ছিপ ছিপ করে বৃষ্টিও পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে। এমন অবস্থা আগামী ২৪ ঘণ্টায় থাকবে। সঙ্গে থাকবে কালবৈশাখীর আশঙ্কা।

 

রাজধানীতে আজ কী পরিমাণ বৃষ্টি হয়েছে, আবহাওয়া অধিদপ্তর সকাল সাড়ে আটটায় তা নির্ণয় করেনি। এটি সকাল নয়টার পর করা হবে। তবে অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে নাজমুল হক প্রথম আলোকে বলেন, রাজধানীতে যা বৃষ্টি হচ্ছে, তা সামান্য। মেঘলা আকাশ আরও কিছু সময় থাকবে। দুপুরের পর মেঘ কেটে যেতে পারে।

নাজমুল হক আরও বলেন, ঢাকার আশপাশের জেলা যেমন নরসিংদী এবং মুন্সিগঞ্জে ভারী মেঘ আছে। এর প্রভাবে রাজধানীর আকাশও ভার আর সঙ্গে বৃষ্টি।

রাজধানীর বৃষ্টির পরিমাণ সামান্য হলেও গত ২৪ ঘণ্টায় কিন্তু দেশের নানা প্রান্তে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর মধ্যে নেত্রকোনায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ময়মনসিংহে বৃষ্টি হয়েছে ২২ মিলিমিটার। বগুড়ায় ১৫, দিনাজপুরে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

এখনকার যে বৃষ্টি, তার কারণ পশ্চিমা লঘুচাপ, জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এটা প্রাক্‌–মৌসুমি বায়ুর সময়। এখন মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আজ ও কাল দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ময়মনসিংহ, রংপুর ও সিলেটে আশঙ্কা বেশি।