বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৯:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

মুরাদনগরে গলায় ফাঁস দিয়ে রিক্সাচাকের আত্মহত্যা

মুরাদনগরে গলায় ফাঁস দিয়ে রিক্সাচাকের আত্মহত্যা

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-

 

মুরাদনগরে গলায় ফাঁস দিয়ে আঃ খলিল ওরফে খালেক (৪৫) নামে এক রিক্সাচালক আত্মহত্যা করেছেন। কুমিল্লা মুরাদনগর উপজেলা ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন শিবানীপুর গ্রামের খলিল মিয়ার গ্যারেজে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে যে কোন এক সময় এ ঘটনা ঘটে। 

 

আঃ খলিল ওরফে  খালেক হবিগঞ্জ জেলা কুলাউড়া উপজেলার লংলা গ্রামের মৃতঃ রাশেদ আলীর ছেলে।
 

তিনি বর্তমানে মুরাদনগর উপজেলা শিবানীপুর গ্রামের খলিল মিয়ার গ্যারেজে থাকে অটোরিকশা ভ্যানগাড়ী চালাতেন।
 

স্থানীয় ও গ্যারেজ মালিক খলিল মিয়া বলেন, গত শুক্রবার রাতে ভ্যানচালক খলিল মিয়া ওরফে খালেক ভ্যানগাড়ী গ্যারেজে রেখে ঘুমিয়ে পরেন। শনিবার সকালে গ্যারেজ খুলার জন্য খলিল মিয়া ওরফে খালেককে ডাকলে গ্যারেজ ভিতর থেকে না খুললে তালা ভেঙ্গে দেখেন আঃ খলিল ওরফে খালেক গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছেন। পরে পুলিশ এসে তার লাস সুরতহাল প্রতিবেদন করেছেন।
 

মুরাদনগর থানা এসআই মঈনউদ্দীন বলেন, সুরতহাল করে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়া যাবে।