বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

ঝুলন্ত মরদেহ উদ্ধার আবাসিক হলের ছাদ থেকে নোবিপ্রবি শিক্ষার্থীর

ঝুলন্ত মরদেহ উদ্ধার আবাসিক হলের ছাদ থেকে নোবিপ্রবি শিক্ষার্থীর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে আপ্রশি মারমা (২২) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদে তার মরদেহ দেখার পর প্রশাসনকে খবর দেন শিক্ষার্থীরা।

 

জানা যায়, আপ্রশি মারমা সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বান্দরবান জেলায়। তিনি বিশ্বিবদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের ২১২ নম্বর কক্ষে থাকতেন।

আপ্রশি মারমা আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো কারণে মারা গেছেন প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে ঝুলন্ত অবস্থায় তার পায়ের জুতা এবং চশমা ঠিক জায়গায় ছিল বলে জানান প্রতক্ষ্যদর্শীরা। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

আপ্রশি মারমার কক্ষে থাকেন নিজাম উদ্দিন। তিনি বলেন, আপ্রশি মারমা প্রায়ই মালেক উকিল হলে খাবার খেতে যেত। সেখানে তার বন্ধু ও বড় ভাইদের সঙ্গে সময় কাটাতেন তিনি। তবে এমন ঘটনা কীভাবে ঘটেছে সে ব্যাপারে কিছুই বলতে পারেননি নিজাম উদ্দিন।

 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইকবাল হোসাইন সুমন বলেন, খবর পেয়েই আমরা প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি এবং তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ঘটনাস্থলে পুলিশের স্পেশাল টিম, পিবিআইয়ের টিম এসেছেন এবং সুরতহালের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।