সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৩:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হত্যাকারীর কথা বলার অধিকার নেই

হত্যাকারীর কথা বলার অধিকার নেই

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের সঙ্গে সহাবস্থানের সুযোগ দেওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, হত্যাকারীদের কথা বলার অধিকার থাকতে পারে না।

 

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত এক আর্ট এক্সিবিশন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, দেশে সবার মত প্রকাশের অধিকার রয়েছে। তবে যারা হত্যা, খুন ও জখমের সঙ্গে জড়িত, তাদের সেই অধিকার দাবি করার সুযোগ নেই। তিনি বলেন, অতীতে বহু খুন-জখমের ঘটনা ঘটেছে এবং এমন শক্তির পুনরুত্থান ঠেকানো জরুরি।

 

বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, কারও ডিএনের মধ্যেই যদি ফ্যাসিবাদী প্রবণতা থাকে, তাহলে তাকে সেই মানসিকতা থেকে মুক্ত করা কঠিন।

 

তিনি আরও বলেন, অতীতে দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল এবং রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি আয়নাঘরও তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

 

রিজভীর দাবি, জনগণ রাজপথে নেমে এসব অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তা প্রতিহত করেছে।