সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় এনসিপিতে বিভিন্ন দল থেকে ১৫৫ নেতাকর্মীর যোগদান

পটিয়ায় এনসিপিতে বিভিন্ন দল থেকে ১৫৫ নেতাকর্মীর যোগদান

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:


 

চট্টগ্রামের পটিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে বিএনপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিয়েছেন।
 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটিয়া থানার মোড় এলাকার ফ্যামেলি কিচেন রেস্টুরেন্টে আয়োজিত যোগদান, মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তারা এনসিপিতে যোগ দেন। পটিয়া উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
 

সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য মো. জুবায়ের আলম মানিক। প্রধান সাংগঠনিক বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।
 

এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পটিয়া উপজেলা সংগঠক মিশকাতুল হোসেন।
 

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সদস্য সচিব মীর মনছুরুল ইসলাম ও মো. ফারুক হোসেন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাকিল। এ সময় জেলা সদস্য মুজাম্মেল, হায়দার আলী, আরফাতুর রহমানসহ পটিয়া উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তক্কী, মুখ্য সংগঠক মিশকাত, যুগ্ম আহ্বায়ক জয়, মিজান ও আকাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
 

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এলডিপির ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের নেতৃত্বে ৪০ জন, সাবেক বিএনপি সদস্য নূর মোস্তফার নেতৃত্বে ২০ জন, গণঅধিকার পরিষদের আসিফের নেতৃত্বে ৪০ জন এবং জাতীয় পার্টির মো. আফছার হোসেনের নেতৃত্বে ৩০ জন এনসিপিতে যোগ দেন। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল থেকে আরও ২৫ জন নেতাকর্মী যোগ দেন। সব মিলিয়ে ১৫৫ জন নতুন সদস্য এনসিপিতে যুক্ত হয়েছেন বলে আয়োজকরা জানান।
 

নতুন সদস্যদের স্বাগত জানিয়ে এনসিপি নেতারা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পটিয়ায় দলটির সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত হচ্ছে। নতুন ও অভিজ্ঞ নেতাকর্মীদের সমন্বয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
 

সভায় পটিয়া উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।