বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি

চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি

ঢাকা প্রেস নিউজ
 

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন শুনানির তারিখ ২ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানির দিন নির্ধারণ করা হয়। তবে, আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক জানান, চিন্ময় দাসের পক্ষে আজ কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। একই সঙ্গে রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময় প্রার্থনা করে। আদালত পরবর্তী শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি দিন ধার্য করেছেন। যেহেতু শুনানি হয়নি, তাই আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করতে পারছেন না। পাশাপাশি, দায়রা জজ আদালতে মামলাটি অপেক্ষমাণ থাকায় ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি হওয়ার সুযোগ নেই।
 

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।