বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৮:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

ঢাকা প্রেস,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জের লালাপাড়ায় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ফজলু (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 

নিহত ফজলু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের গোয়ালটুলী গ্রামের বাসিন্দা এবং মৃত সাজ্জাত মন্ডলের ছেলে।
 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি রইস উদ্দিন জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ফজলুকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

দুর্ঘটনার পর মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।