বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৮:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সীমান্তে অপতৎপরতা রোধে সতর্ক বিজিবি

সীমান্তে অপতৎপরতা রোধে সতর্ক বিজিবি

ঢাকা প্রেস নিউজ
 

সব প্রতিকূলতাকে অতিক্রম করে সীমান্তের সার্বিক সুরক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
 

এতে আরও বলা হয়, সীমান্তে সম্ভাব্য কোনো অস্থিরতা কিংবা অপতৎপরতা ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক এবং প্রস্তুত।
 

প্রসঙ্গত, গত সপ্তাহে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পর, সেখানে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়।