বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৪:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ মনপুরায় মাদ্রাসাছাত্রীকে

জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ মনপুরায় মাদ্রাসাছাত্রীকে

ভোলার মনপুরায় মাদ্রাসার এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৩ মার্চ) সকালে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে মনপুরা থানায় অভিযোগ করেছেন। মনপুরা থানার ওসি সাইদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত যুবকের নাম শাকিল। তিনি উপজেলার রহমানপুর এলাকার হেলাল পাটোয়ারীর ছেলে। এদিকে ভুক্তভোগীর মা জানায়, গত শনিবার সকালে স্বামীকে নিয়ে অসুস্থ ভাইকে দেখতে চরফ্যাশনে যান। 


বাড়িতে ছোট ছেলে ও মেয়েকে রেখে যান। এ সুযোগে রোববার দুপুরে অভিযুক্ত শাকিল তার মেয়েকে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। এ সময় তার ছেলের চিৎকারে প্রতিবেশীরা চলে আসলে শাকিল পালিয়ে যায়। পরে খবর পেয়ে বিকালেই বাড়িতে চলে আসি। 

মনপুরা থানার ওসি সাইদ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে মামলা করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।