বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৪:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

রিকশাচালকের মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়েছে হত্যার পর গলায় গামছা পেঁচিয়ে

রিকশাচালকের মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়েছে হত্যার পর গলায় গামছা পেঁচিয়ে

রাজধানীর ডেমরায় রিকশাচালকের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ব্যাটারিচালিত রিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।  মিরাজ হোসেন খাঁ নামের ওই রিকশাচালকের লাশ সোমবার ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।


ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমুলিয়া মডেল টাউন এলাকা থেকে ২৬ বছর বয়সী মিরাজের লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল, মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়েছে। ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নিতে তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনার পর তাঁর রিকশাটি আর খুঁজে পাওয়া যায়নি।


পুলিশ কর্মকর্তা ফারুক মোল্লা বলেন, গতকাল রোববার তিনি শ্যামপুরের বটতলার বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টার মধ্যে যেকোনো সময় তাঁকে হত্যা করা হয়েছে মিরাজের বাড়ি বরিশাল। বাবার নাম আলী হোসেন খাঁ। তিনি পরিবার নিয়ে থাকতেন শ্যামপুর বটতলায়।