মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫২:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে ফল প্রকাশ উত্তীর্ণ ৪৩.৩৫ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে ফল প্রকাশ উত্তীর্ণ ৪৩.৩৫ শতাংশ

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ‘এ’ ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ৬৮ হাজার ৩২২ শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৪৩.৩৫ শতাংশ। মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

‘এ’ ইউনিটে পাসের হার ৪৩.৩৫ শতাংশ। গুচ্ছে সর্বোচ্চ নম্বর ৮৬.৫০ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে শাহরিয়ার আলম পাটোয়ারী। শাহরিয়ার সিলেটের স্কলারস হোমের শিক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।


এবারে গুচ্ছ এ ইউনিট মোট আবেদন করে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৫৭ হাজার ৬২৯ জন এবং অনুপস্থিত ছিল ৯ হাজার ৩০৪ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, এর আগে ২০ মে ‘বি’ ইউনিট তথা মানবিক বিভাগ, ২৭ মে ‘সি’ ইউনিট তথা বাণিজ্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২৩ মে ‘বি’ ইউনিটের এবং ২৯ মে ‘ সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।


গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় হলো-জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।