বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

অনুপ্রবেশের অভিযোগে সমুদ্রে আটক ৭৮ বাংলাদেশিকে ভারত থেকে ফেরত পাঠানো হবে

অনুপ্রবেশের অভিযোগে সমুদ্রে আটক ৭৮ বাংলাদেশিকে ভারত থেকে ফেরত পাঠানো হবে

ঢাকা প্রেস নিউজ


ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক ৭৮ বাংলাদেশি জেলেকে ভারত থেকে ফেরত পাঠানো হবে। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়া এসব জেলেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, বলে জানিয়েছেন উড়িষ্যা পুলিশ।

 

১২ ডিসেম্বরের এক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিন আগে ভারতীয় কোস্ট গার্ড ৭৮ জন বাংলাদেশি জেলেকে আটক করে, আর এখন উড়িষ্যার পুলিশ তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
 

উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপ থানার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সন্তোষ কুমার জেনা বলেন, "কোস্ট গার্ড জেলেদের পুলিশের কাছে হস্তান্তর করেছে, যাতে তাদের পরিচয় যাচাই করা যায়।" তিনি জানান, "৭৮ বাংলাদেশি জেলেকে আটক করার পর তাদের পারাদ্বীপ থানায় নিয়ে আসা হয়, এবং তারপর যাচাই-বাছাইয়ের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।"
 

এর আগে, ১০ ডিসেম্বর ভারতীয় কোস্ট গার্ড ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে দুটি বাংলাদেশি ফিশিং ট্রলারসহ ৭৮ জন জেলেকে আটক করে। ভারতীয় কোস্ট গার্ডের দাবি, ট্রলার দুটি আন্তর্জাতিক সমুদ্র আইন ও ১৯৮১ সালের মেরিটাইম জোন অব ইন্ডিয়া অ্যাক্ট লঙ্ঘন করে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল।