বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৮:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, "আমরা সব দেশের সঙ্গে সম্মান ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক গড়তে চাই। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে, আমরা উভয় পক্ষের স্বার্থের ভিত্তিতে সুসম্পর্ক চাই।"
 

শনিবার (১৪ ডিসেম্বর) নরসিংদীর বেলাব উপজেলার প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এই সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। সরকারের প্রধান লক্ষ্য হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। "আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা," তিনি বলেন।
 

তিনি আরও উল্লেখ করেন, "ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কিছু সংস্কার সম্পন্ন করার পর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। তারাই দেশ পরিচালনা করবেন। তবে, আমরা সবাইকে নিশ্চিত করতে হবে যেন আর কেউ রাস্তায় নেমে আসতে বাধ্য না হয় এবং কোনো প্রাণহানি না ঘটে।"
 

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এমআরডিআই-এর উপদেষ্টা মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক এয়ার কমোডর খালিদ হোসেন, রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান আল আলম, বেলাব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউর রহমান কাউসার প্রমুখ।