বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৭:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

পাবনায় ছাত্রলীগ নেতাসহ তিনজন আটক, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

পাবনায় ছাত্রলীগ নেতাসহ তিনজন আটক, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

ঢাকা প্রেস,পাবনা প্রতিনিধি:-

 

পাবনার সদর উপজেলার হেমায়েতপুরে অভিযান চালিয়ে ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি জব্দ করা হয়েছে।


বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্তদের মঙ্গলবার গভীর রাতে আটক করা হয়।


আটক হওয়া ব্যক্তিরা হলেন:
১. ইসমাইল বিশ্বাস (২৭), সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউনুছ বিশ্বাসের ছেলে।
২. ইউসুফ আলী (২৬), আটঘরিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের মৃত সুলতান সরকারের ছেলে।
৩. শেখ ফরিদ (২৬), সদর উপজেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং গয়েশপুর ইউনিয়নের সালাইপুর মৃধাপাড়ার গ্রামের শাহিনুর রহমানের ছেলে।


পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর গ্রামের ইসমাইল বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়।


ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং সেখান থেকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।