মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫৩:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় লেগেছে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় লেগেছে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএস এন্টারপ্রাইজ নামের এক পোশাক কারখানায় আগুন লেগেছে। বুধবার (৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলায় অবস্থিত পোশাক কারখানায় আগুন লাগে।  


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি মালিকপক্ষের সঙ্গে কথা বলে ও তদন্তের পর বলা যাবে। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এখনো অল্প আগুন রয়েছে, পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো সময় লাগবে।