বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

লেংগা বাজার আইডিয়াল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি

লেংগা বাজার আইডিয়াল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধি:-

 


গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমানের শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগের ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ১০ ডিসেম্বর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান স্বাক্ষরিত এক পত্রে সদর উপজেলার কৃষি অফিসার মো. শাহাদত হোসেনকে কমিটির আহবায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাঈদ হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সুজন মিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার এএইচএম হুমায়ুন কবির। জরুরী ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে। 

উল্লেখ্য, লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমান তাঁর চাচাতো ভাই, জ্যাঠাত ভাই এবং আত্মীয়-স্বজনকে টাকার বিনিময়ে নিয়োগ দিয়ে কলেজটিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। এ সংক্রান্ত একটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।