বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

তিন দফা দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে মাওলানা সাদ অনুসারীরা

তিন দফা দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে মাওলানা সাদ অনুসারীরা

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:--


তিন দফা দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে মাওলানা সাদ অনুসারীর মুসল্লিরা।

 

২ ডিসেম্বর সোমবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট এই স্মারকলিপি প্রদান করেন তারা। পরে পুলিশ সুপার ও সেনা ক্যাম্পের দায়িত্বরত কমান্ডারের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়।
 

এরআগে, সাদপন্থী নেতাদের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা তাবলীগ জামায়াতের মুসল্লিরা।
 

স্মারকলিপি প্রদান শেষে সাদপন্থী অনুসারীরা জানান, তাবলীগ জামায়াতের আমীর হযরত মাওলানা সাদকে দেশে প্রবেশের অনুমতিসহ তিন দফা দাবিতে বৈষম্য বিরোধী সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। অন্য দাবিগুলো হলো, জোড় এবং বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠে করতে পারা, সারাদেশের মসজিদে কোন বাঁধা ছাড়াই আমল ও জামায়াত করতে পারা।
 

এসময় সাদপন্থী অনুসারীর মুসল্লিরা আগামি ৫, ৬ ও ৭ ডিসেম্বর গাইবান্ধার তুলসীঘাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা সুষ্ঠভাবে সম্পুন্ন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।