বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৩:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

আটক ব্যক্তিদের পরিচয়:
১. আব্দুর রহিম (৩২) – যুবলীগের সক্রিয় কর্মী।
২. মোহাম্মদ আবু হেনা (৪২) – মীরসরাই ১৩নং মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি।
৩. মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪) – মায়ানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
৪. মোহাম্মদ মামুনুর রশিদ (৪৮) – মীরসরাই ১২নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
৫. শহীদ উদ্দিন খান (৪৮) – খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
৬. মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪) – মীরসরাই ১৩নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।

 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, সরাইপাড়া এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখানে জড়ো হওয়া ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে আসা হয়।


বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
 

পরদিন মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন-৬ এর বিচারক কাজী শরিফুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
 

চিন্ময়ের মুক্তির দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে হামলার ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।