বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

ঢাকা প্রেস নিউজ

 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে আরও উন্নত এবং শক্তিশালী করার পাশাপাশি স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করার লক্ষ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
 

রবিবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে প্রদত্ত এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।
 

ড. ইউনূস বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস। এটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন। এই দিনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতার স্বাদ লাভ করি এবং জাতি হিসেবে নিজেদের পরিচয় প্রতিষ্ঠিত করি। লাখ লাখ শহিদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করি।
 

তিনি আরও বলেন, বিজয় দিবস শুধুমাত্র আমাদের গৌরবের প্রতীক নয়, এটি শপথেরও দিন। এই দিনে আমরা শপথ করি ঐক্যবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করার।
 

প্রধান উপদেষ্টা আরও বলেন, আজকের এই দিনে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানাই। ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার দেশকে উন্নত, সমৃদ্ধ এবং সুশাসিত করার লক্ষ্যে সবাই মিলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছে।
 

ড. ইউনূস বিজয় দিবস ২০২৪-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।