বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৭:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি: আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হোক

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি: আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হোক

ঢাকা প্রেস নিউজ

 

চট্টগ্রামে ইসকনের নেতাকর্মীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
 

বুধবার (২৭ নভেম্বর) পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
 

বিবৃতিতে বলা হয়, ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের আদেশ দেন আদালত। এর পরেই তার ভক্ত ও অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এসময় চট্টগ্রাম জেলা জজ আদালতের কাছাকাছি রঙ্গম সিনেমা হল এলাকায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের হামলায় নবীন আইনজীবী সাইফুল ইসলাম নির্মমভাবে নিহত হন। ঐক্য পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
 

বিবৃতিতে আরও বলা হয়, “এমন ন্যাক্কারজনক ঘটনার পর কোনো নিরপরাধ ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।” পাশাপাশি, পরিষদ নিহত আইনজীবীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
 

পরিষদের বিবৃতিতে আরও বলা হয়, ২৫ নভেম্বর প্রভু চিন্ময়কে ঢাকা বিমানবন্দরে আটকের প্রতিবাদে শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রমেন রায় গুরুতর আহত হন। ঐক্য পরিষদ তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আবেদন জানায়।
 

পরিষদ তার বিবৃতিতে আরও উল্লেখ করে যে, বর্তমানে দেশে কিছু অসামাজিক শক্তি সাম্প্রদায়িক উসকানির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের চিহ্নিত করে সরকার, প্রশাসন এবং দেশের সকল ধর্মপ্রাণ নাগরিকদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।