বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্ত করতে বিশেষ অভিযান শুরু

দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্ত করতে বিশেষ অভিযান শুরু

ঢাকা প্রেস নিউজ
 

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। বুধবার স্থানীয় সময় কালিন্দি কুঞ্জ এলাকায় পুলিশের কর্মকর্তারা বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের মাধ্যমে এই অভিযান শুরু করেন।
 

পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত করে তাদের সরকারি নথিপত্র বাতিল এবং বাংলাদেশে প্রত্যাবাসনের জন্য এ অভিযান চালানো হচ্ছে। দিল্লি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, যাদের সঠিক নথি নেই তাদের থানায় ডাকা হচ্ছে এবং যাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে তাদের নির্বাসিত করা হবে। সন্দেহভাজন এলাকাগুলোতে অভিযান চালানো হচ্ছে, এমনকি যাদের বৈধ নথি আছে তাদের ক্ষেত্রেও যাচাই করা হচ্ছে তারা অসম বা বাংলাদেশ সীমান্তবর্তী কোনো এলাকার বাসিন্দা কিনা।
 

তিনি আরও জানান, এটি একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং আগে যেমন নাইজেরিয়ান কিংবা বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে নির্বাসিত করা হয়েছে, এবারও তেমনই ব্যবস্থা নেওয়া হবে।
 

এর আগে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনা মঙ্গলবার অবৈধ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন। পরদিনই এই বিশেষ অভিযান শুরু হয়, যা আগামী দুই মাস ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলজি সাক্সেনার কার্যালয় থেকে দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে পাঠানো এক চিঠিতে রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
 

সম্প্রতি দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল এলজি সাক্সেনার সঙ্গে সাক্ষাৎ করে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া, তারা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধেরও দাবি জানান।
 

এর আগে, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিংও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযানের দাবি জানান।