বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৭:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ: নিহত ১

সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ: নিহত ১

ঢাকা প্রেস,সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুধঘাটা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবারের এ সংঘর্ষে দুই পক্ষের পাঁচজন আহত হন।
 

আহতদের মধ্যে শাহজাহান (৩৫) নামে একজন সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার মালিবাগের প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত শাহজাহান দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে।
 

শাহজাহানের মা রিনা বেগম জানান, পূর্বশত্রুতার জের ধরে ইমরান ও বিজয়সহ ছয়-সাতজন সন্ত্রাসী শাহজাহানের পথ আটকায় এবং তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

সোনারগাঁ থানার ওসি আবদুল বারী জানান, "ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সুষ্ঠু তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
 

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।