বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৫:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বিএনপির তিন সংগঠনের আগরতলা অভিমুখে লং মার্চ

বিএনপির তিন সংগঠনের আগরতলা অভিমুখে লং মার্চ

ঢাকা প্রেস নিউজ

 

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন সহযোগী সংগঠন ‘ঢাকা টু আখাউড়া লং মার্চ’ শুরু করেছে।
 

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় ‘ভারতীয় আগ্রাসন’-এর প্রতিবাদ জানিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চের উদ্বোধন করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী লং মার্চের উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘দিল্লির সাম্প্রদায়িক শাসকদের প্রতি আমাদের বার্তা—আপনারা লেডি ফারাওকে ১৬ বছর ধরে ক্ষমতায় রাখতে সহযোগিতা করেছেন। এখন ভারত গণতান্ত্রিক দেশগুলোর কঠোর সমালোচনার মুখোমুখি হচ্ছে, কারণ তারা চায় না বাংলাদেশ জনগণের ইচ্ছায় পরিচালিত হোক।’
 

এর আগে সকাল ৭টা থেকেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। তাদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও পোস্টার, মাথায় ছিল রঙিন টুপি।
 

লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ভারত বয়কটের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।