বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৬:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বেলাব উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বেলাব উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) রাতে বেলাব সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

নজরুল ইসলাম বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
 

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, শিবপুর মডেল থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তারে বেলাব থানা-পুলিশ সহযোগিতা করেছে।
 

শিবপুর থানার ওসি মো. আফজাল হোসাইন বলেন, গত জুলাই মাসে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ চারজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নজরুল ইসলামকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।