বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বড়াইগ্রামে বাংলাদেশ প্রেসক্লাব ও বড়াল প্রেসক্লাব বড়াইগ্রাম শাখার উদ্যোগে বুদ্ধিজীবি দিবস পালিত

বড়াইগ্রামে বাংলাদেশ প্রেসক্লাব ও বড়াল প্রেসক্লাব বড়াইগ্রাম শাখার উদ্যোগে বুদ্ধিজীবি দিবস পালিত

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


 

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ প্রেসক্লাব ও বড়াল প্রেসক্লাব এর যৌথ উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বনপাড়াস্থ বড়াল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
 

শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা সাধারণ সম্পাদক সুরুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সহ সভাপতি এস এম আইনুল হক ও ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাহাবুল আলম, অর্থ সম্পাদক এস এম শাহীন আলম, বড়াল প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম জাহাঙ্গীর প্রাং ও মঞ্জুরুল হক সুজন। এ সময় সাংবাদিক সৈকত আহমেদ, সোহেল রানা, সুমী পারভীন সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।