মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫৩:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

ফল প্রকাশ রাবির ‘সি’ ইউনিটের

ফল প্রকাশ রাবির ‘সি’ ইউনিটের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। সোমবার (০৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। 

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গ্রুপ-১ এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫ হাজার ৮৫৩ জন শিক্ষার্থী, তার মধ্যে পাস করেছেন ৩০৫৪ জন।


তিনি আরো বলেন, সি ইউনিটের গ্রুপ-২ এ অংশগ্রহণ করেন ১৫ হাজার ৯৭৭ জন, পাস করেছেন ৬১২০ জন শিক্ষার্থী।

গ্রুপ-৩ এ অংশগ্রহণ করা ১৬ হাজার ৩৪ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ৫২৮৩ জন। গ্রুপ-৪ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬ হাজার ১৫ জন শিক্ষার্থী কিন্তু পাস করেছেন ৩৯৬৬ জন। ২৯ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। চলে ৩১ মে পর্যন্ত।