বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ আটক ২

কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ আটক ২

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজার সদরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে।
 

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ছনখোলা বাজার রোড থেকে সাম্পানঘাটপাড়া অভিমুখী সড়কের মুখে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় সিএনজির পেছনের সিট থেকে উদ্ধার করা হয় ২টি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড গুলি। এছাড়া সিএনজি গাড়িটিও জব্দ করেছে পুলিশ।
 

আটককৃত ব্যক্তিরা হলেন লিংকরোড় মহুরীপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বজল কবিরের ছেলে সিএনজি চালক আব্দুর রহিম ওরফে ইলিয়াস (৩৮) এবং একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ ওসমান (৫৪)।
 

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজির পেছনের সিট থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এরপর সিএনজি চালক আব্দুর রহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মোহাম্মদ ওসমানকে লিংকরোড় এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।