বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

চিলমারীতে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরায় ৬ জেলে আটক 

চিলমারীতে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরায় ৬ জেলে আটক 

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ইলেকট্রিক শক মেশিন দিয়ে, মাছ ধরার সময় দুটি ইলেকট্রিক মেশিনসহ ৬ জেলেকে আটক করেছেন, চিলমারী নৌ-বন্দর থানা পুলিশ।

গতকাল রোববার (১ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে, পুলিশ পরিদর্শক ইমতিয়াজ কবিরের নেতৃত্বে নৌ-বন্দর থানা পুলিশের একটি টিম। উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে, ইলেকট্রিক শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলেসহ মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি মেশিনও জব্দ করা হয়েছে। পরে জেলেদেরকে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী নৌ-বন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির। আটককৃতরা হলো, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী মিলন চন্দ্র দাশ (৪১), নয়ন চন্দ্র দাশ (৩২), ফকিরেরভিটা এলাকার মিলন মিয়া (৩৫) শিমুলতলি বাধ এলাকার আবু বকর সিদ্দিক (২৪) ফকিরেরভিটা এলাকার সাদ্দাম (৩০) সহ ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটার জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)। চিলমারী মডেল থানার কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, আটককৃত ৬ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। এবং আজ দুপুরে তাদের কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে। বলে জানান তিনি।