মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫২:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

৩ কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক সাবেক ইউপি সদস্য

৩ কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক সাবেক ইউপি সদস্য

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্যসহ হাসানুজ্জামান নামের এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে চার বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদক ও এক কেজি হিরোইন জব্দ করা হয়।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারি হাসানুজ্জামান (৪০ ) কলারোয়া উপজেলার সোাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের কিসমত আলীর পুত্র।


বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন খবর আসে। খবরের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে প্রতিটি ৫০ মিলি গ্রামের চার বোতল এলএসডি মাদক ও এক কেজি হিরোইনসহ চোরকারবারি হাসানুজ্জামানকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত এলএসডি মাদক ও হিরোইনের আনুমানিক বাজার মূল্য  প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা।

বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত সাবেক এই ইউপি সদস্যের বিরুদ্ধে কলারোয়া থানায় মদক দ্রব্য আইনে মামলা দায়ের ও পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।