বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৯:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধি:-

 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, গাইবান্ধা প্রেসক্লাব, গাইবান্ধা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শনিবার নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
 

গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়াসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দ।
 

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।