বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

হাসনাত-সারজিসের গাড়িবহরে ধাক্কা: দুই আসামির দুই দিনের রিমান্ড

হাসনাত-সারজিসের গাড়িবহরে ধাক্কা: দুই আসামির দুই দিনের রিমান্ড

ঢাকা প্রেস নিউজ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন।

 

দুই আসামি হলেন ট্রাকচালক মুজিবুর রহমান (৪০) এবং তার ছেলে ও ট্রাকের সহকারী (হেলপার) মো. রিফাত মিয়া (১৮)। সম্পর্কে তারা বাবা-ছেলে এবং ময়মনসিংহের ত্রিশাল এলাকার বাসিন্দা।

 

শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ শাহজাহান জানান, নিরাপদ সড়ক আইনে দায়ের করা মামলায় ট্রাকচালক মুজিবুর রহমান ও হেলপার রিফাত মিয়ার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। তবে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

গত ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সারজিসের গাড়িবহরে একটি ট্রাক ধাক্কা দেয়। পরদিন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির চালক আহমদ নেওয়াজ লোহাগাড়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।