বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৭:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ঠাকুরগাঁওয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরা হল না স্কুলছাত্রীর

ঠাকুরগাঁওয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরা হল না স্কুলছাত্রীর

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও:-

 

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারহানা সরকার নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও রোডের ওয়াবদা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 

নিহত ফারহানা সরকার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। তিনি ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন এবং পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন।
 

আহতরা হলেন- সদর উপজেলার শিবগঞ্জ এলাকার নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫) এবং পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ার রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)।
 

স্থানীয়দের মতে, শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ঠাকুরগাঁও থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকটি একটি চা দোকানে ঢুকে যায়, যার ফলে স্কুলছাত্রী ঘটনাস্থলেই মারা যান।
 

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন জানান, আহতদের চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, "সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী মারা গেছেন। ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"