মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩১:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ আবু রায়হান প্রবান (২৭) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) রাত ১১টার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও এক গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

আবু রায়হান প্রবান নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি। সে মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। তারা মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন।


অভিযান পরিচালনাকারী এসআই কানাই লাল চক্রবর্তী জানান, মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদে শহরের টেংগাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকার একটি ঘরে প্রবানকে পাওয়া যায়। পরে তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন পাওয়ার পর প্রবানকে আটক করা হয়েছে। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,  এ ঘটনায় প্রবানের বিরুদ্ধতা মামলার প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার সকালে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।