বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

হিলি সীমান্তে ভারতীয় গরু ফেরত দিল বিজিবি

হিলি সীমান্তে ভারতীয় গরু ফেরত দিল বিজিবি

ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-

 

দিনাজপুরের হিলি সীমান্তে একটি পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় মালিকের কাছে গরু হস্তান্তর করে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নজির স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে গরুটি ফেরত দেওয়া হয়। এর আগে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গরুটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিল।
 

পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাত হোসেন এবং বিএসএফের পক্ষে ছিলেন হিলি ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারণ।
 

সুবেদার শাহাদাত হোসেন জানান, ভারতীয় এক মালিকের গরু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে আসে। পরে বিএসএফের পক্ষ থেকে গরুটি ফেরত চাওয়া হয়, এবং বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তা তাদের কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ তখন গরুটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়।
 

তিনি আরও বলেন, এটি বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটি উদাহরণ। বিজিবি সবসময় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে, এবং এ ধরনের সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।