বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৯:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নির্বাচন এবং সংস্কার সাংঘর্ষিক নয়: ববি হাজ্জাজ

নির্বাচন এবং সংস্কার সাংঘর্ষিক নয়: ববি হাজ্জাজ

ঢাকা প্রেস
মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-

 

রাজনৈতিক দলগুলো সরকারকে সফল করতে কাজ করছে মন্তব্য করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, "এই সরকার আমাদের সরকার। সরকারের কোন উপদেষ্টা যখন বলেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে কাজ করছে তখন আমরা ব্যথিত হই৷ আমরা পরিষ্কার করে বলতে চাই, সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক নয়। নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার।" গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক বাংলাদেশের পতাকা অবমাননা এবং বাংলাদেশের বিরুদ্ধে তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কর্তৃক "জাতীয় পতাকা প্রদর্শন" কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ববি হাজ্জাজ।
 

তিনি বলেন, "আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা ভারতীয় আগ্রাসন, ভারতীয় মিডিয়ার তথ্যসন্ত্রাস এবং ভারত সরকারের দাদাগিরির বিরুদ্ধে। জুলাই বিপ্লবে ভারতীয় অনেক বিশ্ববিদ্যালয়ের তরুণরা আমাদের সাথে সংহতি প্রকাশ করায় মোদি সরকার ভেবেছে একদিন তাঁদের বিরুদ্ধেও এমন আন্দোলন হবে। আর এজন্য নিজেদের অনুগত মিডিয়া দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সেসব তরুণদের বিভ্রান্ত করছে৷"
 

ববি হাজ্জাজ আরও বলেন, "ভারতের পররাষ্ট্র সচিব তাঁর বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে সংসদীয় কমিটিকে এখানকার পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। আমরা আশা করব, হাসিনার নতজানু, দাসত্বের নীতি থেকে বের হয়ে এসে আগামীতে আমরা ভারতের সাথে মর্যাদা এবং ন্যায্যতার সম্পর্ক তৈরি করতে পারব।"
 

জাতীয় পতাকা প্রদর্শন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, "বাংলাদেশের এক ইঞ্চি মাটির দিকে কেউ আগ্রাসী দৃষ্টি নিয়ে তাকালে আমরা শকুনের মত চোখ উপড়ে ফেলব।"
 

এসময় আরও উপস্থিত ছিলেন এনডিএম এর উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, নির্বাহী সদস্য এজানুর রহমান, অ্যাডভোকেট নূর উল্লাহ, যুব আন্দোলন সভাপতি আদনান সানি এবং ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা- কর্মীরা।