মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫২:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

পাঠদান অনুমতি বাতিল হতে পারে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানের

পাঠদান অনুমতি বাতিল হতে পারে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানের

শিক্ষার্থী ভর্তি নীতিমালা অমান্য করে অতিরিক্ত ফি আদায় করার কারণে বাতিল হতে পারে ৭টি স্কুল-কলেজের পাঠদান অনুমতি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি ডেমরা থানাধীন, বাকি ৬টি মিরপুরে অবস্থিত। গতকাল বুধবার ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, এসব বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিজ মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি নীতিমালা-২০২২ এ নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদান অনুমতি কেন বাতিল করা হবে না তা সাত কর্মদিবসের মধ্যে জানাতে হবে।


নোটিশপ্রাপ্ত মিরপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, এস ও এস হারম্যান মেইনার কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, চেতনা মডেল একাডেমী, বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ ও গ্রীণ ফিল্ড কলেজ। এ ছাড়া ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের দপ্তরে জবাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।