বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির ১০০ গজ দূরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির ১০০ গজ দূরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ঢাকা প্রেস,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:-


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির মাত্র ১০০ গজ দূরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত তাজভীর হোসেন সিহান (২৮), দক্ষিণ মৌচাক এলাকার তানভীর হোসেন নান্নুর ছেলে এবং উত্তরায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে, মৌচাক এলাকার হানিফ স্পিনিং মিলের কাছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তাজভীর হোসেন সিহান ভোরে তার কর্মস্থল উত্তরা যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন। ছুরিকাঘাতের পর তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলেও দুর্বৃত্তরা ততক্ষণে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
 

মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাজভীরকে হত্যা করেছে।