বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৯:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর ৭টি জাহাজ উন্মুক্ত জনসাধারণের জন্য

বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর ৭টি জাহাজ উন্মুক্ত জনসাধারণের জন্য

ঢাকা প্রেস নিউজ
 

মহান বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) উদযাপনে বাংলাদেশের ৭টি স্থানে নৌবাহিনীর ৭টি জাহাজ সাধারণ জনগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
 

রোববার (১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় দিবসের দিন ঢাকা সদরঘাটে বানৌজা কুশিয়ারা, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটিতে বানৌজা সুমরা, এবং চট্টগ্রামের নিউমুরিং নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান সবার জন্য উন্মুক্ত থাকবে।
 

এছাড়া, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা পদ্মা, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা তুরাগ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা মহিবুল্লাহ, এবং পটুয়াখালীর পায়রা বন্দরে বানৌজা অপরাজেয় দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
 

নৌবাহিনীর জাহাজগুলো ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সাধারণ জনগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানানো হয়েছে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে।